রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১৩৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাস উপজেলার বড়গাজীপুর গ্রামের বাস্তুহারা কলোনির এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম রুবেল মিয়া (৩০)। তিনি তিতাস উপজেলার বড়গাজিপুর গ্রামের বাস্তুহারা কলোনির বাসিন্দা আলী মিয়ার ছেলে।

খবর পেয়ে তিতাস থানা-পুলিশ রাত আটটায় ঘটনাস্থলে পৌঁছে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই কলোনির বাসিন্দা জয়নাল আবেদীন (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে আসামিদের
জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই জিয়াউর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, তাঁর ভাই দুপুরের খাবার খেয়ে নিজে ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় রুবেলের বন্ধু সুন্দর আলী ভাইকে মুঠোফোনে বেলা আড়াইটার দিকে ডেকে নিয়ে যান। রাত সাতটার দিকে পরিবারের সদস্যরা খবর পান, রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পূর্ববিরোধের দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। তার মধ্যে একটি হচ্ছে মাদক সেবনসংক্রান্ত বিরোধ, অপরটি নারীসংক্রান্ত বিরোধ। কোনটি সঠিক, তা খতিয়ে দেখা হচ্ছে। কুপিয়ে হত্যা করা রুবেলের মরদেহ জয়নাল আবেদীনের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে।