শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

মো. নুর আলম / ৮৩৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৬ জুন, ২০২৫

নরসিংদীর মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কিশোরী মাদ্রাসাছাত্রী।

গত ১৩ জুন শুক্রবার থেকে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর গ্রামে প্রেমিক সুমন মিয়ার (২১) বাড়িতে অবস্থান করছে সে। ঘটনার পর থেকে প্রেমিক সুমন ও তার পরিবারের সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে পলাতক রয়েছে।

ভুক্তভোগী কিশোরী মোসা: সুবর্না আক্তার (১৬) পার্শ্ববর্তী নোয়াগাও গ্রামের রাসেল মিয়ার মেয়ে এবং রসুলপুর ওসমান মোল্লা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রেমিক মো: সুমন মিয়া গদাইরচর গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে।
সুবর্না জানায়, সুমনের সাথে আট মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময়ে বিয়ের প্রলোভনে তাদের মধ্যে দুইবার শারীরিক সম্পর্কও হয়েছে।

গত শুক্রবার রাতে তারা একসাথে সময় কাটানোর পর সুমন তাকে বিয়ে করবে বলে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর সুমনের মা তাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান এবং অপমান করেন। এরপর থেকেই সুমন পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সালিশে সুমন বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানায় এবং জোর করে বিয়ে দেওয়া হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। ফলে বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

বর্তমানে সুমনের বাড়ির গেটে তালা ঝুলছে। এদিকে, বিয়ের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রেমিকের বাড়ি ছাড়বে না বলে জানিয়েছে ওই কিশোরী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর