সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিখোঁজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্ত’র লাশ উদ্ধার

মো. নুর আলম / ৮৬৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

রূপগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘন্টা পর বালু নদী থেকে  সৃজন সাহা শান্ত (২৮)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরায় ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বালু নদীর কচুরিপানার নিচ থেকে শান্ত’র মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত নরসিংদীর মাধবদী পৌরসভার কাশিপুর মহল্লার স্বপন কুমার সাহার বড় ছেলে। তিনি গত বছর নরসিংদী সরকারী কলেজ থেকে মাস্টার্স করেন বলে তার মা লিপি সাহা জানান।

গত রোববার নানা বাড়িতে বেড়াতে গিয়ে বিকেল ৪টার দিকে বালু নদীতে গোসল করতে নামেন শান্ত। তার নদীতে গোসলের পুরো দৃশ্যটি ভিডিও করছিলো তার ছোট ভাই সূর্য। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজনকে তলিয়ে যেতে দেখা যায়।

পরিবার সূত্রে জানা যায়, নানার শ্রাদ্ধ খেতে ইছাপুর গিয়েছিলেন শান্ত। সেখানে গিয়ে শখের বশে নদীতে গোসল করতে নেমে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে পরিবার সহ স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরে দমকল বাহিনীর সদস্যরাও এসে এতে যোগ দেন। অবশেষে ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শান্তর মরদেহ পাওয়া যায়।

শান্ত’র মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন ও নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।