সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ আমদিয়ার যুব সমাজ

এম. শরীফ হোসেন / ৫৩৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মাদকের কড়াল গ্রাস থেকে নিজেদের এলাকাকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে নানমুখী কর্মসূচি গ্রহণ করেছে মাধবদীর আমদিয়া ইউনিয়নের যুবসমাজ।

এর অংশ হিসেবে আমদিয়ার বনাইদ যুব সমাজের উদ্যোগে বনাইদ ও ছোটো বনাইদ এলাকায় গত কয়েকদিন যাবৎ ব্যাপকভাবে চলছে মাদক বিরোধী প্রচারণা। এছাড়াও বনাইদ এলাকার যুব সমাজের সদস্যরা প্রতিদিন সকাল সন্ধ্যায় স্থানীয় মাদক সেবীদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের ভয়াবহতা বুঝিয়ে মাদক সেবন করতে নিষেধ করে আসছে। স্থানীয় মসজিদ , শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাজার, দোকানে উপস্থিত হয়ে কখনোবা এলাকায় মিছিল মিটিং করে মাদকের ভয়াবহতা বর্ণনা করে সকলকে মাদক হতে দূরে থাকার আহ্বান করছে।

এরই প্রেক্ষিতে রোববার (৬ই এপ্রিল) বিকেল ৫ টায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় মাদকসেবী ও এলাকাবাসীদের নিয়ে এক আলোচনা সভা করা হয়। সভায় যুব সমাজের পক্ষ থেকে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবকরা যেনো মাদককে ‘না’ বলে সেই আহ্বান করে, অন্যথায় মাদকাসক্তদের আইনের আওতায় তুলে দেয়া হবে বলে জানানো হয়।

এসময় বনাইদ ও ছোটো বনাইদ এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হয় এবং ভবিষ্যতেও যেনো এলাকায় কেউ মাদকসেবন করতে না পারে সেজন্য মাদকমুক্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা করা হয়। এ সময় সভায় যুব সমাজের সাথে একাত্বতা প্রকাশ করে বর্তমান ইউপি সদস্য মোশারফ মেম্বার, সাবেক ইউপি সদস্য মোঃ কাজল মেম্বার, বনাইদ গ্রামের আব্দুল হালিম মিয়া, আইবুর মিয়া মোবারক মিয়া সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানায়।