বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদীতে মাদক নিয়ে বিরোধ: মাথায় আঘাতে যুবকের মৃত্যু

মাধবদী প্রতিনিধি / ৪৪৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে মাদক সংক্রান্ত পাওনা টাকা নিয়ে সৃষ্ট বাকবিতণ্ডার জেরে সানা উল্লাহ (৩৫) নামে এক যুবককে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান (২০) নামে আরেক যুবকের বিরুদ্ধে।

  • আজ মঙ্গলবার ২৭ মে দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সানা উল্লাহ ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সানা উল্লাহ এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন এবং অভিযুক্ত আরমান তার কাছ থেকে নিয়মিত মাদক ক্রয় করতেন। আজ দুপুরে মাদকের পাওনা ৭০০ টাকা আদায়কে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে আরমান উত্তেজিত হয়ে সানা উল্লাহর মাথায় সজোরে আঘাত করেন। এতে সানা উল্লাহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সানা উল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবদী থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত লেনদেন এবং পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

  1. অভিযুক্ত আরমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।