সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। মাধবদীতে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুজনের ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের পাঁচ প্রার্থীর আধুনিক নরসিংদী গড়ার অঙ্গীকার মাধবদীর টাটাপাড়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির ছেলের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

মাধবদীর টাটাপাড়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির ছেলের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৬৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ মাধবদীর টাটাপাড়া ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রয়াত মাদবর আলী প্রধানের ছেলের বিরুদ্ধে টাটাপাড়া জামে মসজিদের জমি জবর দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মসজিদের মোতোয়ালি ডঃ রফিকুল ইসলাম খাঁন বাদী হয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং:১০০১
তারিখ :১৯-০১-২০২৬
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাত ৯ টার দিকে টাটাপাড়া মৌজার আরএস খতিয়ান নং-৪৪৫,এসএ দাগ নং ২১, আরএস দাগ নং ৮৯ এর আওতাভুক্ত টাটাপাড়া জামে মসজিদের নামে ওয়াকফকৃত ৭.৬৬ শতাংশ জমি থেকে টাটাপাড়া ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মাদবর আলী প্রধানের ছেলে মাসুম প্রধান, পিতা অজ্ঞাত নাদির হোসেন জয়নাল, মৃত আব্দুল মান্নানের ছেলে তালেব হোসেন ও তাদের সঙ্গীয় ২০-২৫ জন মিলে টাটাপাড়া জামে মসজিদের প্রায় দুই শতাংশ জমি জবরদখল করে টিনের ঘর নির্মাণ করে।
এসময় মসজিদের মোতোয়ালি ও মুসল্লিরা তাদের বাঁধা দিলে তারা তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বেশি বাড়াবাড়ি করলে মেরে পুঁতে রাখার হুমকি দেয়।
এ নিয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।
তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন তারা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে এসআই শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।