মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১০৫ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

মনিরুজ্জামান, নরসিংদীঃ ধর্মীয় চেতনাকে জাগ্রত করে ইসলামি আদর্শ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে “পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ নরসিংদী জেলা শাখা কর্মী গ্রুপ এ জলসার আয়োজন করে।

বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ আলী হোসেন আকন্দের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মো. শফিউদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম মৃধা ।
এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাঈনুদ্দিন আহম্মদ জালালাবাদী, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী, মুফতি মাসুদুর রহমান হামিদী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা জাহিদ হাসান জাকির ও মাওলানা মোঃ মহসীন আলী সহ দেশ বরেন্য ওলামায়ে কেরামগন ইসলামের দাওয়াত, নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করে খাজা বাবা ফরিদপুরির খাস মহব্বত দিলে পয়দা করে অন্তরাত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে আলোকিত করার আহ্বান জানান।

এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ জসীম উদ্দিন জুয়েল, নাসিমুল গণি জুয়েল, মোঃ আবুল হোসেন, মোঃ শহীদুল্লা বাবু, মোঃ খায়রুল আলম ভুইয়া, শাহাদাত হোসেন রাজন ও মোঃ তানিন ভুইয়া সহ কয়েক সহস্রাধিক ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জলসাস্থল ভক্ত ও আশেকান-জাকেরানদের মিলনমেলায় পরিণত হয়।