শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব || আওয়ামী পন্থীদের হামলায় ছাত্রদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক | দুর্জয় টোয়েন্টিফোর ডটকম: / ৮৫১ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামী পন্থীদের হামলায় এক ছাত্রদল নেতার আহত হবার খবর পাওয়া গেছে।

শনিবার ( ২০শে এপ্রিল) নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের চাঁনগাঁও  নর্জারবাড়ি -পাকুরিয়া সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. শাহীন খান। তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আসন্ন কমিটিতে ছাত্রদল সভাপতি প্রার্থী। 

এই ঘটনাকে কেন্দ্র করে আমদিয়া ইউনিয়ন এর রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপি ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

জানা যায়, চাঁনগাঁও গ্রামের আওয়ামীলীগ নেতা মহসিন মিয়া ও হানিফ মিয়া স্থানীয় জামে মসজিদের সাবেক কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। তারা দীর্ঘ প্রায় ১ যুগ কমিটিতে থেকেও মসজিদের কোনো উন্নয়নমূলক অগ্রগতি দেখাতে পারেনি বলে এলাকাবাসীর অভিযোগ। তদুপরি তারা এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ায় এতোদিন সাধারণ মুসল্লীগণ এ বিষয়ে মুখ  খোলেননি; কিন্তু গত ৫ই আগষ্ট হাসিনা সরকারের পতনের পর মসজিদটির পূর্ব কমিটি ভেঙ্গে স্থানীয় মুসল্লিদের সমর্থণে মসজিদ পরিচালনা ও মসজিদ নির্মাণ কমিটি নামে দুটি নতুন কমিটি গঠণ করা হয়। সেখানে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি নির্বাচিত হয় ভুক্তভোগী মো. শাহীন খান। কিন্তু এই নতুন কমিটিকে মেনে নিতে পারেনি সাবেক কমিটির মহসিন মিয়া ও হানিফ মিয়া।

আর এর রেশ ধরেই ঘটনার দিন বেলা সাড়ে দশটার দিকে শাহীন খান তার মোটর সাইকেল যোগে শেখেরচর যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে পূর্বথেকে ওঁৎপেতে থাকা মহসিন মিয়া, হানিফ মিয়া, হাসান মিয়া, জুয়েল মিয়া ও মমিন মিয়া শাহীন খানের গতিরোধ করে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় শাহীন খানের বাম পায়ের একটি আঙ্গুল ভেঙ্গে যায় ও বাম পায়ের হাটুর নিচে রক্তাক্ত যখম হয়।

পরে, ঘটনাটি ইউনিয়নে ছড়িয়ে পড়লে প্রতিবাদে শনিবার রাত সাড়ে আটটার দিকে নর্জারবাড়ি বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ আইনুল হক মিয়া, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি ইএম মেহেদী হাসান, যুবদল নেতা মোঃ মাসুদ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সোহেল রানা, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বিল্লাল হোসেন সহ অনেকে। সমাবেশে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে এলাকাবাসীর নিকট সুষ্ঠু বিচার দাবী করেন।

এদিকে,  ঘটনার পরদিন রোববার ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে স্থানীয় জনতা ও এলাকার সচেতন মহলের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি ইউনিয়নের বনাইদ গ্রাম হতে শুরু হয়ে পাইকারদী বাজার ও পাকুরিয়া হয়ে নর্জারবাড়ি এসে সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সমাজ যদি এই ঘটনার সঠিক বিচার না করেন বা ব্যর্থ হয় তবে তারা আইনি উদ্যোগ নিতে আদালতে যাবেন। এ বিষয়ে মহসিন গংদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদেরকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।