শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৩৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মনিরুজ্নজামান,নরসিংদীঃ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ২০২৬-২৮ মেয়াদে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা পরিবহন সেক্টরের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।
প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে বুধবার সকাল থেকে দিনব্যাপী জেলার পরিবহন মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে তার বাসভবনে।
এর আগে গত সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ‘ঢাকা লেডিস ক্লাব’ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সমিতির কাউন্সিল অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মামুনুর রশীদ রনী।
সারোয়ার হোসেন মৃধার এই বিজয়ে নরসিংদী জেলার পরিবহন সেক্টরসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে। নবনির্বাচিত এই নেতাকে শুভেচ্ছা জানাতে নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মো. সারোয়ার হোসেন মৃধাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাকে সাদরে বরণ করে নেন, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল প্রচার সম্পাদক মোস্তফা মিয়া, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক তারিক হোসেন রানা, মেহের পাড়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মিয়া, শিবপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন সরকার, আরশিনগর মাইক্রো স্ট্যান্ডের সভাপতি আইয়ুব হোসেন, সেবা সংঘ মাইক্রো স্ট্যান্ডের সাধারণ সম্পাদক লিটন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।