রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ টেঁটাবিদ্ধ ৩জন

Md. Emon Hossain / ১৭০ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০জন আহত হয়েছে। টেঁটাবিদ্ধ হয়েছে তিনজন। এদের মধ্যে দুইজনই নারী। শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংদী জেলার মাধবদী থানার ডৌকাদি এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতের মধ্যে কুলসুম বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নী আক্তার ও (৩৫), আব্দুস সাত্তার (৪০), খোকন মিয়াকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন কুলসুম, মুন্নী ও সাত্তার।

আহতদের স্বজনরা জানান, ডৌকাদি সামাজিক কবরস্থানে এক শতাংশ জায়গা দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। শনিবার ফের এ নিয়ে সালিশ বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারের এক শতাংশ জায়গা দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির হয়। পরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যপারে কোন পক্ষই এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।