শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

নরসিংদীর গাঁজাকাণ্ডে ডিবির পরিদর্শকসহ ৬ পুলিশ কর্মকর্তা জড়িত থাকার কথা জানালেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা কেলেঙ্কারির ঘটনায় ডিবির ওসি কামরুজ্জামান সহ ৬ পুলিশ কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ সুপার কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

রোববার (৬ এপ্রিল) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল হান্নান।

পুলিশ সুপার জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (প্রশাসন ও অর্থ) দীর্ঘ তদন্ত শেষে নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার এসআই (নিরস্ত্র) মো. শামিনুর রহমানসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলে রিপোর্ট দিয়েছেন। এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে ও জানান তিনি।

উল্লেখ্য গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। এসব গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

পরে ডিবি পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইন্সে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা প্রকাশ করেন পুলিশ সুপার।