শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অবশেষে নরসিংদীর বিতর্কিত শিক্ষিকা রেজোয়ানাকে সাময়িক বরখাস্ত

এম. শরীফ হোসেন / ৩৫২ পাঠক
প্রকাশকাল বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নরসিংদীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে অশ্লীল, নোংরা ও কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে নরসিংদী সদর উপজেলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে সাময়িক বরখাস্ত করেছে নরসিংদী জেলা শিক্ষা অফিস।

মঙ্গলবার (৮ এপ্রিল) নরসিংদী জেলা শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় স্বাক্ষরিত একটি অফিস আদেশের পত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য যে, সম্প্রতি উক্ত রেজোয়ানা শারমিন তার ফেসবুকে এসে জেলার দাপুটে ও প্রভাবশালী বিভিন্ন দলের নেতাদের চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য ও তার সাথে যৌন সম্পর্কের দাবি জানিয়ে ঘনঘন পোষ্ট ও লাইভ করে আসছিলো। পাশাপাশি একজনের কাছ থেকে লাখ টাকা আদায় করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো। এসব ঘটনার জেরেই তাকে বহিস্কার করা হয় বলে জানা গেছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর