রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে কিশোরীকে ধর্ষণ

মোমেন খান / ১৪৬ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে ৫০ বছরের বয়স্ক কর্তৃক ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ধর্ষক নারায়ণ চন্দ্র পালের বাড়িঘর ভাংচুর করে উত্তেজিত জনতা ও ভুক্তভোগীর স্বজনরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক নারায়ণ চন্দ্র পাল (৫০) কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বুধবার ( ৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিলো। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল (৫০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় কিশোরীর চাচী গিয়ে দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।