শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

প্রবীণ সাংবাদিক আবু তাহের’র ইন্তেকাল

মনিরুজ্জামান মনির / ২৯১ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

প্রবীণ সাংবাদিক, নরসিংদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু’র পিতা মো. আবু তাহের আর নেই।
শনিবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ——– রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর চিনিশপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি, দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নরসিংদী জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, নরসিংদী প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য এবং দুই বার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহাবয়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, হাবিবুর রহমান হাবিব, মাখন দাস, মোর্শেদ শাহরিয়ার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সূজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক হলধর দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, পিপি আব্দুল বাছেদ, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।