শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে উদ্বোধন হলো নারী উদ্যোক্তা রনি আক্তারের রংধনু বুটিকস

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১৬৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২১ মে, ২০২৫

করোকালীন সময়ে ঘরে বসে থেকে অনলাইন প্লাটফর্মে বুটিকস এর কাপড় বিক্রি করে নানা প্রতিকূলতার মাঝে আজ সফল নারী উদ্যোক্তার গৃহবধূ নরসিংদী রনি আক্তার। স্বামীর প্রচেষ্টায় তিনি তিলে তিলে গড়ে তুলেছেন রংধনু বুটিকস নামে শো-রুম। বুধবার (২১ মে) বিকালে নরসিংদীর মাধবদীতে স্কুল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নারী উদ্যোক্তা রনি আক্তারের পরিচালিত দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত বিভিন্ন নারী উদ্যোক্তারা বলেছেন একজন নারীর সফলতা পিছনে অনেক গল্প থাকে। তার উদাহরণ হলো রনি আক্তার।

নরসিংদী জেলায় নারী উদ্যোক্তাদের আরও উৎসাহিত করে তুলেছে রনি আক্তার এ সফলতা। রনির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার অন্যান্য নারী উদ্যোক্তারা। তারা বলেন, একটি সময় ছিল, যখন খুব কম নারী উদ্যোক্তা হওয়ার সাহস করতেন। তবে এখন যুগ পরিবর্তন হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নারীরা স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হচ্ছেন, সেই সঙ্গে পরিবারের দায়িত্বও পালন করছেন।

রনির হাতের তৈরী বুটিক ডিজাইন করা বিভিন্ন মূল্যের পোশাক রংধনু বুটিকস নামে এ শোরুমে সাজিয়ে রাখা হয়েছে। এর মাঝে কসমেটিক, থ্রী-পিস,টু-পিস, শাড়ি, লেহেঙ্গা, ব্যাগ সহ বিভিন্ন জাতের পোশাক রয়েছে এখানে। সুলভ মূল্যে এ শোরুম থেকে কেনাকাটা করার জন্য সবাইকে আহ্বান জানান রনি আক্তার।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর