বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান বিজয়ী

মো. নুর আলম / ১৯৮ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নরসিংদীর মাধবদী কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন: জনাব মোঃ ইয়াহইয়া (প্রতীক: ছাতা), যিনি ১৭৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জনাব মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া (প্রতীক: আনারস) এবং ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জনাব মোঃ আহসান উল্লাহ (প্রতীক: বাইসাইকেল)।

এর আগে নির্বাচনে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ীদের পাশাপাশি অন্য প্রার্থীরা ছিলেন জনাব ওমর ফারুক (প্রতীক: মোরগ) ১০২ ভোট এবং জনাব লোকমান হোসেন সরকার (প্রতীক: দেয়াল ঘড়ি) ১০৮ ভোট পেয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ ও বৈরী আবহাওয়ার কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। প্রায় ১৩৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ২১.১৬ শতাংশ।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা কলেজের পরিবেশ উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকগণ।