শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি / ৪৪৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৪ জুন, ২০২৫

নরসিংদীর মাধবদীতে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে  মো. মজিবুর রহমান ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ছোট মাধবদী শীতলাবাড়ী এলাকায় তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমান শনিবার সকালে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে যান। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া একটি অরক্ষিত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসামাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের দীর্ঘ এই লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে। লাইনটিতে কোনো নিরাপত্তা কভার নেই, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই অরক্ষিত তারের কারণে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক চেয়ারম্যানের ভাইয়ের এমন মৃত্যুতে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন এবং দ্রুত ঝুঁকিপূর্ণ লাইনটি অপসারণ বা নিরাপদ করার জন্য জোর দাবি জানিয়েছেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর