শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১২

নিজস্ব প্রতিবেদক | দুর্জয় টোয়েন্টিফোর ডটকম: / ২২০ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৫ জুন, ২০২৫

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা নামে ১২ বছর বয়সি এক শিশু ও মাইক্রোবাস চালক মাখন (৩৫)সহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আজ রোববার (১৫ জুন) দুপুরে মাধবদী থানাধীন চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল। নিহত মাইক্রোবাস চালক বেলাব উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে রবিবার (১৫ জুন) দুপুরে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।


মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর