বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদীতে তুচ্ছ ঘটনায় নাতীর হাতে নানা খুন

মোঃ নুর আলম / ১১১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাইকারচর গ্রামে জমির গাছ কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নাতির হাতে বৃদ্ধ নানা নির্মমভাবে খুন হয়েছেন।

নিহতের নাম মো. জামাল মিয়া (৬০)। তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তারই নাতি আরমান (২৭)। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুন) দুপুর ৩টার দিকে। এ ঘটনায় নাতি আরমান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, পাইকারচর গ্রামের মো. জামাল মিয়ার সাথে  জমির গাছ কাটা নিয়ে তারই ভাগ্নীর ছেলে আরমানের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরমান ও তার সঙ্গীরা জামাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জামাল মিয়ার পরিবার মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত মো. আরমান ছাড়াও রায়হান, ইকবাল, সানি, তারেক, পারভিন, আবেদাসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ” জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”