রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নতুন কমিটি: সভাপতি মনজুর এলাহী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক

মো: নুর আলম / ১৩৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC)-এর নরসিংদী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মানবতাবাদী মনজুর এলাহীকে সভাপতি এবং আব্দুল হান্নান মানিককে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি অনুমোদিত এই কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানবতাবাদী আব্দুল্লাহ আল মামুন। তিনি নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট। এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামরে সভাপতি মাহবুর রহমান মনির।

সংগঠনটির প্রকাশিত কার্যনির্বাহী কমিটির তালিকা অনুযায়ী, কমিটিতে সহ-সভাপতি হিসেবে অ্যাড. উম্মে সালমা মায়া, মো: আলাউদ্দিন রহমান, মানবতাবাদী মাহমুদুল হাসান, মানবতাবাদী মাজহারুল হক টিপুসহ মোট ৭৯ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

নতুন এই কমিটি নরসিংদী জেলায় মানবাধিকার সুরক্ষা, বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। কমিটি গঠন হওয়ায় সংগঠনের স্থানীয় সদস্য ও কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।