রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীর কান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

এম.শরীফ হোসেন / ২০৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীর কান্দাইল মোল্লাপাড়া গ্রামে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ফাতেন মোল্লা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফাতেন ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাতেন তার খেলার সাথীদের সাথে বাড়ির পাশের নতুন মসজিদের নিকটবর্তী রাস্তায় খেলছিল। খেলার এক পর্যায়ে সে পাশের একটি ডোবায় পড়ে যায়। সম্প্রতি মাটি কাটার ফলে সৃষ্ট গর্তটি বৃষ্টির পানিতে ভরে ডোবায় পরিণত হয়েছিল।

সাঁতার না জানায় ফাতেন পানিতে তলিয়ে যেতে থাকে। তার সাথে থাকা অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা দৌড়ে ফাতেনের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্য ও এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

অনেক খোঁজাখুঁজির পর ডোবার ভেতর থেকে ফাতেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।