বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদীতে রাস্তা সংস্কারে পৌর প্রশাসককে স্মারকলিপি প্রদান, দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ নুর আলম / ১৫৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নরসিংদীর মাধবদী পৌরসভায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ বুধবার (১৬ মে) সকাল ১২ টায় পৌরসভার কে-টি টেক্সটাইল ও আজগর আলী হাসপাতাল সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মাধবদী পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সরেজমিনে দেখা যায়, মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে “দ্রুত সংস্কার চাই”, “চলাচলের উপযোগী রাস্তা চাই” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “এই রাস্তাটি দিয়ে প্রতিদিন আমাদের হাজার হাজার শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ চলাচল করে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, তখন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।”

এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার পাশেই আজগর আলী হাসপাতাল। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করা এক বিরাট ভোগান্তির ব্যাপার। রাস্তার বেহাল দশার কারণে যানবাহন ঠিকমতো চলতে পারে না। আমরা পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাইনি। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।”

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল মাধবদী পৌরসভা কার্যালয়ে গিয়ে পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে রাস্তার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরে অবিলম্বে এটি সংস্কারের দাবি জানানো হয়।