বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

নরসিংদীতে যুবদল নেতা মনিরউজ্জামান মনিরকে নেতাকর্মীদের রাজকীয় বরণ

মো. মনিরুজ্জামান / ৩২২ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

মো. মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের কারামুক্তির পর তাকে রাজকীয়ভাবে বরণ করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন বলে জানান কারা কর্তৃপক্ষ ও মনিরউজ্জামান মনিরের স্বজনরা।

এদিকে মনিরউজ্জামান মনিরকে বরণ করে নিতে সকাল থেকে জেলা কারা ফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন দলীয় নেতাকর্মী, অনুসারী কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। কারাগার থেকে বের হওয়ার পর উৎসবমুখর পরিবেশে রাজকীয় সংবর্ধনা দিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।

পরে মনিরউজ্জামান মনির দলীয় নেতাকর্মী,অনুসারী কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নরসিংদীর ভেলানগর জেলা কারাফটকের সামনে থেকে ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে সাহেপ্রতাপ-পাঁচদোনা-ডাংগা-কালীগঞ্জ সংযোগ সড়কসহ ও নিজ এলাকায় শোডাউন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়ক ও পাঁচদোনা-ডাংগা-কালীগঞ্জ সংযোগ সড়কসহ এবং সড়কের আশেপাশ তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ও পাঁচদোনা-ডাংগা-কালীগঞ্জ সংযোগ সড়কটির ঢাকামুখী লেনের ওপর মনিরউজ্জামান মনিরকে বরণ করে নিতে আসা নেতা-কর্মীদের গাড়িবহরের উপস্থিতির কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ।
পরে দলীয় নেতাকর্মী,অনুসারী, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ডাংগা বাজার ও হাসানহাটায় তাদের প্রিয় নেতা মনিরউজ্জামানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এসময় যুবদল নেতা মনিরউজ্জামান মনির বলেন, সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। সততা ও আদর্শ নিয়ে রাজনীতি করি। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ যড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করে বিএনপির স্হায়ী কমিটির সদস্য,সাবেক সফল মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান, বিএনপি নেতা বাহাউদ্দীন ভূইয়া মিল্টন সহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য: গত ৩ জুলাই পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় মনিরউজ্জামান মনিরকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
পরে ওই মামলায় ৫ জুলাই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ৬ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।

এরপর (৭ জুলাই) মনিরউজ্জামান মনিরকে কোর্টে তোলা হলে, তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও হাজারো বিএনপির নেতাকর্মীসহ জনসাধারণ।

একই দিনে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে দলীয় আদর্শবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনিরউজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হলে এ নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান জানান, তার অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। প্রশ্ন উঠেছে সহ-দপ্তর সম্পাদক সুমনের ভূমিকা নিয়েও। অনেকেই মনে করছেন, দলীয় কোন্দল থেকেই এই আদেশ এসেছিল এবং তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী ছিল।

এদিকে মনিরউজ্জামান মনিরের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্হানীয়দের মাঝে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।
পরে যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে মনিরউজ্জামান মনিরের বহিষ্কারাদেশ বাতিল হলে তিনি পুনরায় তার স্ব-পদে বহাল হন।