শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আমজাদ হোসেন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

মোঃ নুর আলম / ২৪৯ পাঠক
প্রকাশকাল শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নরসিংদী সদর উপজেলার আব্দুল্লাকান্দি মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাজী আমজাদ হোসেন ফাউন্ডেশন ও আব্দুল্লাহ কান্দি একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় হাজী আমজাদ হোসেন ফাউন্ডেশন টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শনিবার, ২৬শে জুলাই, বিকেল ৩টায় আব্দুল্লাকান্দি মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে থেকেই মাঠের চারপাশে ভিড় জমাতে থাকেন স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকেরা। নয়জন করে খেলোয়াড় নিয়ে গঠিত দুই দলের এই লড়াই শুরু থেকেই দর্শকদের মন জয় করে নেয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হলে ম্যাচটি অমিমাংসিত থাকে। আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি।

ফল নির্ধারণের জন্য অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে হাজী আমজাদ হোসেন ফাউন্ডেশনের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্য এবং খেলোয়াড়দের দৃঢ়তায় ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়। জয়ের উল্লাসে ফেটে পড়ে হাজী আমজাদ হোসেন ফাউন্ডেশন, সমর্থক ও এলাকাবাসী।

পুরো খেলায় দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন মাতিয়ে রাখেন আব্দুল্লাহ কান্দি একাদশের খেলোয়াড় সবুজ। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে হাজী আমজাদ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর