রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ নুর আলম / ২১০ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীর মাধবদীতে শাওন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শাহিদা বেগম শাওন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত বছর দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে সহিংসতার ঘটনা ঘটে। এই সময় শাওন নামে এক যুবক নিহত হন। এই ঘটনায় মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাহিদা বেগমকেও আসামি করা হয়।

শাহিদা বেগম ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এই মামলায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিকও রয়েছেন। তাকে গত জুলাই মাসের শেষের দিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

ধারাবাহিক এই গ্রেপ্তারের ঘটনা এই মামলার তদন্তে নতুন গতি এনেছে বলে মনে করছে পুলিশ।