রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

 

তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহায়ক শক্তি হিসেবে পরিচিত জাতীয়তাবাদী সাইবার দল আজ তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে শহরের একটি কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম, সহ-সভাপতি হাজী রোমান মিয়া, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সহ জাতীয়তাবাদী সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী সাইবার দল প্রযুক্তিনির্ভর রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ আগস্টের পর ঢাকায় একটি সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা সভা আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।