মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশে কেএফসি, বাটা শো-রুমে ভাঙচুর ও লুটপাট, আটক ৪৯

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ২৮৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

খুলনা, সিলেট, চট্টগ্রাম ও গাজীপুরসহ সারাদেশে বাটা শো-রুম, কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শহরে প্রো-গাজা বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

এছাড়া, এ ঘটনায় আরও জড়িতদের ধরতে বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার কথা বলা হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর