মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজনের ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের পাঁচ প্রার্থীর আধুনিক নরসিংদী গড়ার অঙ্গীকার

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৬৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মনিরুজ্জামান, নরসিংদীঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুশাসনের জন্য নাগরিক সুজন-এর উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে এই প্রথম বার পাঁচজন প্রার্থী একই মঞ্চে এক সঙ্গে অংশগ্রহণ করে একটি সুখী, সমৃদ্ধ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আধুনিক নরসিংদী গড়ার অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারী ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী পৌর শহরের পৌর ঈদগাহ মাঠের মুক্তমঞ্চে নরসিংদী জেলা সুজনের সভাপতি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে ব্যাতিক্রমধর্মী এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য রাখেন,নরসিংদী জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস।
সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ উদ্দিন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হামিদুল হক পারভেজ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে জনতার বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তারা কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি জনতার প্রশ্নের জবাবে সব প্রার্থীই জানান, পাঁচ প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সৌহার্দ্য তাদের অনুসারী, কর্মী ও ভোটারদের মাঝেও বজায় থাকবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন।
এসময় সকল প্রার্থীরা নির্বাচনে জয়-পরাজয় মেনে নিয়ে একসাথে কাজ করার জন্য ১৫টি অঙ্গীকার সম্বলিত অঙ্গীকারনামায় প্রতিশ্রুতিবদ্ধ হন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রার্থী ও কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি পালনের পাশাপাশি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।