শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার

মাধবদীতে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৭২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

মনিরুজ্জামান,নরসিংদীঃ মাধবদীতে উৎসবমুখর পরিবেশে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। মোরগ যুদ্ধ, স্মৃতিশক্তি পরীক্ষা, মার্বেল কুড়ানো থেকে শুরু করে একশ, দুইশ ও তিনশ মিটার দৌড় সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের নানা ইভেন্টে মেতে ওঠে শিক্ষক – অভিভাবক সহ খুদে শিক্ষার্থীরা।

এর আগে সকাল আটটায় নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ও বিদ্যালয়ের সভাপতি মোস্তফা আজিজুল করিম।
বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার কামরুন নাহার করিমের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র শেখ ফরিদ ও নরসিংদী চেম্বারের পরিচালক মোঃ মোশারফ হোসেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের পরিচালকরা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন হতে বৃত্তি প্রাপ্ত ১২ জন শিক্ষার্থী ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তমতীয় স্থান অধিকারী শিক্ষার্থী সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এসময় মাধবদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আহমেদ এনামুল করিম, বিদ্যালয়ের পরিচালক মঈন উদ্দিন মিয়া, সানাউল্লাহ মাস্টার, মিজানুর রহমান, আব্দুল মোমেন ভূইয়া, হুমায়ুন কবির পাঠান,মোঃ হেলাল উদ্দিন, আব্দুর রহিম বাবুল, মোঃ মনিরুজ্জামান ও মোসলেহ উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।