শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১০৭ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) নরসিংদীর রয়েল টেবিল রেস্টুরেন্টের হলরুমে উইনরক ইন্টারন্যাশনাল ও সুইজারল্যান্ড দূতাবাসের যৌথ সহায়তায় ওয়্যারবী–আশ্বাস প্রকল্প এ সভার আয়োজন করে ।

ওয়্যারবী নরসিংদী শাখার কো-অর্ডিনেটর সাফায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হক।

সভায় বক্তারা রেফারেল ডিরেক্টরীর পূর্ণাঙ্গ ভার্সন জেলা প্রশাসকের অফিসের ওয়েব পোর্টালে আপলোড করার উপর গুরুত্বারোপ করে সার্ভিস ডিরেক্টরি বিষয়ে এ সভার আয়োজন করায় ওয়্যারবী–আশ্বাস প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, রায়পুরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার, নরসিংদী জজ কোর্টের আইনজীবী, আরএমএমআরইউ’র প্রতিনিধি, জেলা মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ লিডার সারভাইভার বৃন্দ উপস্থিত ছিলেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর