রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে শুভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. নুর আলম / ২০৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শেখেরচর, ফুলতলা মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শুভ’র বাবা মানিক মিয়া, বড় ভাই সাহেদ মিয়া, চাচা মামুন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মোল্লা, যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা, মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন ও সাত্তার মিয়া প্রমুখ।

এর আগে গত ৬ মে মঙ্গলবার বিকেলে  বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হয় শুভ। অপহরণকারীদের দাবীকৃত ৬লাখ টাকা দিতে না পাড়ায় পরদিন (৭মে) বুধবার সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই সাহেদ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

নিহত শুভ মিয়া (২০) নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় সেমিস্টারে ছাত্র ছিলেন।

মানববন্ধনে নিহত শুভ’র বাবা মানিক মিয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে আমি আমার ছেলে শুভ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।

শুভ’র বড় ভাই সাহেদ মিয়া বলেন, অপহরণের পর শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো আসামীদের চিন্হিত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শুভ হত্যার আসামীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

নিহতের চাচা মামুন মোল্লা বলেন, আমার ভাতিজা শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা এখনো চিন্হিতও করতে পারেনি। হত্যাকারীরা কি কারণে ধরাছোঁয়ার বাইরে আমরা এর কারণ জানতে চাই। শুভ হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা নিজেরা এর বিচার করব।

নিহত শুভ’র হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শুভ হত্যার ঘটনায় আসামীদের সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।