বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। মাধবদীতে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুজনের ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের পাঁচ প্রার্থীর আধুনিক নরসিংদী গড়ার অঙ্গীকার মাধবদীর টাটাপাড়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির ছেলের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা

মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

মনিরুজ্জামান ,নরসিংদীঃনরসিংদীর মাধবদীতে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাধবদী পৌরসভা সংলগ্ন ক্যাপ্টেন লাউঞ্জ রেস্টুরেন্ট হলরুমে মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মোঃ নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম মোল্লা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লা শাহান।
সমাপনী বক্তব্যে মাধবদী ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান সংগঠনের আগামী দিনের পথচলা এবং কার্যক্রমে গতিশীলতার উপর গুরুত্বারোপ করে বলেন,
“বন্ধুত্ব যখন সেবার ব্রত নিয়ে একত্রিত হয়, তখন সেটি সমাজে এক বিশাল শক্তিতে পরিণত হয়। আমাদের লক্ষ্য কেবল ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলে চলবে না। মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে আমরা নরসিংদী জেলার শ্রেষ্ঠ ও আদর্শ সামাজিক সংগঠনে পরিণত করতে চাই। এর জন্য প্রয়োজন প্রতিটি সদস্যের সৃজনশীল চিন্তা -চেতনা ও এর সকল কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি স্বচ্ছতা এবং কার্যক্রমে গতিশীলতা আনয়ন । আমরা এমন কিছু মানবিক ও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে চাই, যার মাধ্যমে মাধবদী ফ্রেন্ডস এসোসিয়েশন মাধবদীর গন্ডি ছাড়িয়ে পুরো জেলায় দৃষ্টান্ত স্থাপন করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নতুন পরিকল্পনা, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং
ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মাধবদী ও পাশ্ববর্তী এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের উন্নয়নে অবদান রাখতে পারলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব বলে আমি বিশ্বাস করি।
তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে নিয়মিত চাঁদা পরিশোধের পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় সংগঠনের কার্যকরী কমিটি ও সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের প্রয়াত সদস্য আবুল হোসেন ও বিল্লাল হোসেন মানিকের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্য জামাল বাদশাহ’র সুস্থতা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার ও আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণের দিন নির্ধারণ করা হয়।
এসময় সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মাধবদী ফ্রেন্ডস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয়।