সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
মনিরুজ্জামান, নরসিংদী:নরসিংদী জেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে এম.এ আউয়াল সভাপতি ও ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার ৫ এপ্রিল সকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ইং নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু সভাপতিত্ব করেন। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন,- সভাপতি এম.এ আউয়াল দি নিউ নেশন, সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম মতি গ্লোবাল টিভি, সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম আনন্দ টিভি, সহ-সভাপতি আশিকুর রহমান দৈনিক বাংলা বাজার পত্রিকা, সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল এসএ টিভি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন মাই টিভি, কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার টাইমস অব বাংলাদেশ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম ডেইলি ট্রাইব্যুনাল, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার চ্যানেল নাইন, দপ্তর সম্পাদক শান্ত বণিক দৈনিক নরসিংদীর নবকন্ঠ, প্রচার সম্পাদক মো: কবির হোসেন নরসিংদীর খাস খবর এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু সাপ্তাহিক আজকের চেতনা, সালমা সুলতানা দৈনিক বাংলা, মো: আশাদউল্লাহ মনা দৈনিক সমকাল, নূরে আলম রনি আরটিভি, মো: আল-আমিন মাছরাঙ্গা টিভি, মো: খাদেমুল ইসলাম রূপালি বাংলাদেশ, মো: ফরিদ উজ জামান দৈনিক ঢাকার ডাক, মো: মাহবুব হোসেন দৈনিক নিখাঁদ খবর, আফরোজা সুলতানা বিজয় টিভি, সানজিদা আক্তার রুমা দৈনিক মানবকন্ঠ।