মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১১৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদকঃ সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উম্মুক্ত করার স্বার্থে নরসিংদী জেলা রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশন এর উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী ওভারসিজের সত্ত্বাধিকারী ও জেলা রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের আহ্বায়ক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও এরোমা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোরশেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (এমপি)। বিশেষ অতিথি ছিলেন এনাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী এনামুল হক।
এসময় সংসদ সদস্য খায়রুল কবির খোকন তার ব্যক্তবে বলেন, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরি এবং তা সব রিক্রুটিং এজেন্সির জন্য অবারিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগনের নির্বাচিত বর্তমান সরকার রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই সাথে রিক্রুটিং এজেন্সি গুলোকে
মানবপাচার, জোরপূর্বক শ্রম, মানি লন্ডারিং বা অন্য কোনো অপরাধে সংশ্লিষ্ট না থাকার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কয়েক লাখ শ্রমিকের চাহিদা আছে। বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেয়া শুরু হলেও বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এতে দেশ রেমিট্যান্স হারাচ্ছে, এজেন্সিরাও ব্যবসা হারাচ্ছে, আর কর্মপ্রত্যাশী মানুষ বেকার হয়ে আছে। আমরা চাই সব শ্রমবাজার দ্রুত উন্মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত করা হোক শ্রমবাজার।
এসময় এরোমা ইন্টারন্যাশনাল, কে.এম ওভারসিস, ফেদ ইন্টারন্যাশনাল, কাদের এসোসিয়েট, গুডলিংক ওভারসিস, এনাম ইন্টারন্যাশনাল, ইয়ার টক ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সি’র সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।ফেইথ ইয়ার টপ আকবর এন্টারপ্রাইজ এনাম ইন্টারন্যাশনাল কে এম ওভারসিজ কে এম ওভার সিজ এম সিও।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর