শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার

মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ২৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

মনিরুজ্জামান,নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সাথে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মোসাঃ মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত মেঘলা আক্তার মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের প্রবাসী মোঃ শাহ আলম মোল্লার মেয়ে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে মেঘলা তার দুই বান্ধবীর সাথে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত একটি পুকুর পাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়। ভিডিও করার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়।এসময় তার সাথে থাকা বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার খোঁজ মিলেনি।
​খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মোঃ রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও নিহতের খালার নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসতর্কতা এবং গভীর পুকুর পাড়ে শিশুদের চলাচলের বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হওয়ার পাশাপাশি ​এ ঘটনায় নিহতের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।