সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৩১ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদী সার্কিট হাউস সংলগ্ন গ্যালাক্সি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের তৃতীয় তলায় এ আলোচনা, দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও মেসার্স আল-আমিন ফেব্রিকস এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী, মোহাম্মদ কলিমুল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিস এর সভাপতি ডক্টর মশিউর রহমান মৃধা।
আলোচনা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল প্রয়াত সদস্য ও আত্মীয় স্বজনদের রুহের মাগফেরাত সহ নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।

এসময় নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়েদুল কবীর, অজয় সাহা, অর্থ সম্পাদক তৌহিদুর রহমান (তৌকির), সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক কাজী রুনা লায়লা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্য সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।