মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

মনিরুজ্জামান,নরসিংদী: নরসিংদীতে সাড়া জাগানোর পাশাপাশি প্রশংসায় ভাসছে’ করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত খাজনামুক্ত ফ্রি কোরবানির পশুর হাট।

নরসিংদী শহরের একেবারে কাছে অবস্থিত নদী বেষ্টিত চারটি ইউনিয়নের প্রাণকেন্দ্র করিমপুর গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ ও শহরবাসীর কথা চিন্তা করে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা খাজনামুক্ত এই পশুর হাটের আয়োজন করে।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি, করিমপুরের কৃতি সন্তান আফজালুল মনিরের দিকনির্দেশনায় দীর্ঘ ৭-৮ বছর ধরে এই হাটে কোনো ধরনের খাজনা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কোরবানির পশু বেচাকেনার পাশাপাশি হাটের শৃঙ্খলা রক্ষায় করিমপুর ছাত্র ও যুব ফোরামের সদস্যসহ গ্রামের সাধারণ মেহনতি মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন কোরবানির হাট পরিচালনা কমিটি।

গত শনিবার থেকে শুরু হওয়া এই কোরবানির হাটে আগামী বুধবার রাত পর্যন্ত একটানা বেচাকেনা চলবে।

দুর-দুরান্তের ক্রেতা-বিক্রেতাদের অসুবিধার কথা চিন্তা করে তাদের জন্য রাতে নিরাপদে বেচাকেনার সুযোগ এবং উন্নত খাবারের সুব্যবস্থাও রয়েছে হাটে।

তাছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে জাল টাকা সনাক্ত করার মেশিনের ব্যবস্থার পাশাপাশি সার্বক্ষণিক পশু চিকিৎসক নিয়োজিত রয়েছেন।

সম্পূর্ণ দেশীয় দানাদার খাবার দিয়ে পশু মোটাতাজাকরণ করা হয় বলে জেলার সর্বত্র করিমপুরের পশুর বেশ চাহিদা রয়েছে। তাছাড়া এখানে ক্রেতা-বিক্রেতা কাউকেই খাজনা দিতে হয়না বিধায় হাটে ভালো বেচাকেনার পাশাপাশি প্রচুর লোকসমাগম হয়ে থাকে।হাটের প্রথম দিনেই প্রায় ১হাজার৫শত গরু ও ছাগল বিক্রি হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ক্রেতা-বিক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো।

হাটের কারণে করিমপুরের স্থানীয় দোকানদারদের প্রতিদিনের বেচাকেনাও অনেকগুণ বেড়েছে।

দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা গ্রামের সুনাম বাড়াতে এবং মানুষের উপকারে প্রতিটি গ্রামে এমন প্রবাসী সংগঠন থাকা উচিত বলে মনে করেন।

সম্পূর্ণ খাজনামুক্ত হওয়ায় সাধারণ ক্রেতা ও বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের সকল সদস্য ক্রেতা-বিক্রেতাদের মুখের হাসি দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,ভবিষ্যতে যেন আমরা গ্রামবাসীরা আরও বড় এবং সুন্দর সামাজিক কাজ উপহার দিতে পারি, সেজন্য আপনাদের সকলের মূল্যবান দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেইসাথে সকলকে এই হাটে এসে নির্বিঘ্নে কেনাবেচা করার আহ্বান জানান তারা।