রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোহরদীতে সাবেক উপজেলা চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১৯০ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম খান বীরুকে গরুর হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ জুন) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

তিনি বলেন, “আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মনোহরদীর লেবুতলা ইউনিয়নের গাংকুল কান্দি ভূঁইয়া বাজারে কোরবানির গরু কিনতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের এক পক্ষের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী কর্মকাণ্ড ও অবিচারের কারণেই তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে মনোহরদী থানা প্রাঙ্গণে স্লোগানে স্লোগানে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি  জানায় স্থানীয়রা। কেউ কেউ আবার এটাকে বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন।