শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসি গোয়েন্দাপ্রধান কাজেমি কে ছিলেন

নিজস্ব প্রতিবেদক | দুর্জয় টোয়েন্টিফোর ডটকম: / ২২৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আরেকটি বড় ধাক্কা খেল। ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়েছেন।
আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। গতকাল রোববার তিনি নিহত হন।

২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি হোসেইন তায়েবের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তায়েবকে বরখাস্ত করা হয়েছিল।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, কাজেমি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন। আইআরজিসির নিরাপত্তা ও গোয়েন্দাসংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন।
ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে, কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন।

ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।
হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, গতকাল ইসরায়েলি হামলায় কাজেমিসহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।
আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, কাজেমি, হাসান ও মোহসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁরা শহীদ হয়েছেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।

অন্যদিকে ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে এই তিন কর্মকর্তাকে হত্যা করা হয়।
বিমান হামলা চালিয়ে আইআরজিসির গোয়েন্দাপ্রধান ও উপপ্রধানকে হত্যার কথা গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘কয়েক মুহূর্ত আগে আমরা তেহরানে (আইআরজিসির) গোয়েন্দাপ্রধান ও তাঁর উপপ্রধানকে নিশানা করে হামলা চালিয়েছি। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে। আর আমরা (ইরানের) সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলার নিশানা করছি।’
ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।