বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

নিখোঁজের ১৭ দিনেও মিলেনি সন্ধান: ভোক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ নুর আলম / ১৩০ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে অটোরিকশাচালক মোঃ রমজান আলী (৩২) নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম আতঙ্ক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। রমজান আলীকে দ্রুত উদ্ধারের দাবিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার (৭ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার।

মাধবদীর রাইনাদী এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রমজান আলীর স্ত্রী, সন্তান, বড় ভাই ও বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা নিখোঁজ রমজানকে জীবিত অবস্থায় ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কান্নাজড়িত কণ্ঠে রমজান আলীর মা জানান, ” ২১ জুন রাতে আমার ছেলে অটোরিকশা ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে ফিরে পেলে আমার কলিজা ঠান্ডা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত রমজান আলীর বড় ভাই বলেন, “ঘটনার পরদিন ২২ জুন আমরা মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি, কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বারবার থানায় যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছি না।

রমজান আলীর বোন বলেন, “আমার ভাইকে জীবিত অথবা মৃত যেকোনো অবস্থায় ফেরত চাই।

পরিবারের পক্ষ থেকে উত্থাপিত ব্যানারে লেখা ছিল, “দ্রুত মোঃ রমজান আলীর সন্ধান দিন, পলাতক সন্দেহভাজনকে গ্রেফতার করুন, পরিবারকে আইনি সহায়তা দিন” এবং “একজন মানুষের জীবনের মূল্য যেন রাষ্ট্রে ভুলে না যায়”।

এই অসহায় পরিবারটি তাদের একমাত্র অবলম্বনকে ফিরে পেতে দেশের সরকার এবং সকল স্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। রমজান আলীর শিশু সন্তানকে কোলে নিয়ে তার স্ত্রীর আহাজারি উপস্থিত হৃদয়কে নাড়া দেয়। দ্রুততম সময়ের মধ্যে রমজান আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।