সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভিনব পদ্ধতিতে মাদক পাচারের সময় মাধবদীতে ৬০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ নুর আলম / ৩০৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে অভিনব পদ্ধতিতে পাচারের সময় একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আজ মঙ্গলবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মাধবদীর খনমর্দী মোড় পুলিশ চেকপোষ্টে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোঃ খোকন মিয়া (২৫) এবং মোঃ নিবর আহম্মেদ (১৯)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খনমর্দী মোড় চেকপোষ্টে নিয়মিত তল্লাশির সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানকে আমাদের সন্দেহ হলে সেটিকে থামানো হয়। চালক ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসংলগ্নতা পাওয়ায় আমরা গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করি। এক পর্যায়ে পিকআপের বডির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।” এসময় মাধবদী থানার এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ সাজ্জাদ হোসেন আমার সঙ্গীয় ফোর্স ছিলেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।