রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

মোঃ নুর আলম / ১৭৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে এক বিশাল বিজয় র‌্যালি বের করে। এতে হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে।

০৫ আগষ্ট  মঙ্গলবার বিকেল ৪টায় মাধবদী এসপি স্কুল মাঠ থেকে এই বিজয় র‌্যালি শুরু হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যানচেস্টার চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ খায়রুল কবির খোকন। এ ছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সদস্য সোলায়মান কমিশনার ও কাজী ওয়াসিম, মাধবদী থানা যুবদলের সভাপতি মোঃ শাহান উল্লাহ শাহান, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ রাজিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খায়রুল কবির খোকন নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। বিজয় র‌্যালিকে কেন্দ্র করে মাধবদীর রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃষ্টি উপেক্ষা করে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকরা জানান, এই বিশাল জমায়েত প্রমাণ করে যে, জনগণ বিএনপির সাথে আছে এবং যেকোনো পরিস্থিতিতে তারা দলের জন্য মাঠে নামতে প্রস্তুত।