রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ নুর আলম / ১৭৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীর কবিরাজপুর গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার, ৬ আগস্ট সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের কবিরাজপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কবিরাজপুর একটি কৃষিপ্রধান গ্রাম হওয়া সত্ত্বেও অপরিকল্পিতভাবে কলকারখানা ও বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়, মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ে এবং রাস্তাঘাট ডুবে থাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এবং মুসল্লিরা মসজিদে যেতে পারছেন না। গ্রামের প্রধান অর্থকরী ফসল সাগর কলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া, পানিবাহিত রোগ ও মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

বক্তারা আরও বলেন, এই সমস্যা সমাধানে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য তারা উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী জেলা প্রশাসক এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কবিরাজপুর গ্রামের হারুন অর রশিদ, মোঃ শাহান উল্লাহ, মোঃ রফিকুল ইসলাম প্রধান, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোহেল প্রধান, আব্দুল আউয়াল, মোঃ মাইন উদ্দিন, মোঃ সানাউল্লাহ, মোঃ রুপ মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ জাকির হোসেন, মো:আজিজুল হক পিন্টু , মোঃ হাফেজ মিয়া, মো:কবির মিয়া, মো: রাশেল মিয়া, মো: মহিউদ্দিন , মো: রুবেল খান, মো: রুবেল মিয়া, মো: জাবেদ খান, মো: হান্নান মিয়া, মো:সুজন মিয়া, মো:হুমায়ুন মিয়া, মো:ছাব্বির হোসেন, মো: মুন্না খানপ্রমূখ।