রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকারচরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, চিকিৎসা পেলেন অসহায় রোগী

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১১৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে “পাইকারচর ইউনিয়ন উন্নয়ন ফোরাম”-এর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত  বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে গরীব ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব ইব্রাহিম ভূইয়া। হেলথ ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন পাইকারচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি জনাব জামাল উদ্দিন।

 এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ শফিকুল ইসলাম। তিনি শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে আগত রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা এ ধরনের মহৎ উদ্যোগ যেন সব সময় অব্যাহত থাকে, সে জন্য আয়োজকদের প্রতি দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও এই মানবিক আয়োজন ধারাবাহিক রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।