রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

লক্ষন বর্মন / ৯৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নরসিংদীতে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদীর রেল স্টেশন সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি স্টেশন অতিক্রমের প্রায় ৫০ মিটার পরে ওই ব্যক্তি কাটা পড়েন। এতে তার হাত, পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বানিয়াছলের বটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করি। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।