বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদীতে মাদ্রাসার তিন তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত || কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ

মো. নুর আলম / ১০৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মাধবদীর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ৩য় তলার একটি উন্মুক্ত শ্রেণিকক্ষ থেকে পড়ে গিয়ে ২য় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। প্রথমে তাকে মাধবদী প্রাইম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৩মে) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির ৩য় তলায় শ্রেণিকক্ষ থাকলেও সেখানে কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী বা রেলিং ছিল না। ঘটনার সময় শিশু শিক্ষার্থী অসাবধানতাবশত: নিচে পড়ে যায়। আহত শিক্ষার্থীকে পথচারীদের সহায়তায় দ্রুত হাসপাতালে নেয়া হয়।

অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার লোভে দ্বিতীয় তলার শ্রেণিকক্ষগুলোতে দোকান বরাদ্ধ দিয়ে ৩য় তলায় উন্মুক্ত কক্ষে শিশুদের পাঠদান করাচ্ছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে উপেক্ষিত হয়।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, “শিশুদের এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে রেখে পাঠদান করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং স্পষ্ট গাফিলতির ফল।”

এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থলে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)  কাউকে পরিদর্শন করতে দেখা যায়নি। এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।