রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে বাস কাউন্টার ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান

মো. নুর আলম / ১৩৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীতে গণপরিবহনে ভাড়া মনিটরিং, অসাধু টিকেট সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রতিরোধ এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের মান  নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

আজ বুধবার (৪ জুন)  নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাধবদীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা যাচাই করা হয় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি, টিকিট কালোবাজারি ও সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

একই সময়, মাধবদীর বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী আছে কিনা তা যাচাই করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিসিআর) এর নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক এবং সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক।

ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।