বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মোটরসাইকেলের বেপরোয়া গতি, ১৫ দিনেই ঝরলো ৬ প্রাণ

মো. নুর আলম / ২২৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নরসিংদী জেলার সড়ক-মহাসড়কগুলো যেন তরুণ মোটরসাইকেল আরোহীদের জন্য এক একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বেপরোয়া গতি, হেলমেট ব্যবহারে অনীহা এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করার প্রবণতায় লাগামহীনভাবে বাড়ছে দুর্ঘটনা। গত ১৫ দিনেই জেলার বিভিন্ন স্থানে ঘটা প্রায় ১০টি ছোট-বড় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে অন্তত ৬টি তরতাজা প্রাণ, গুরুতর আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। নিহত ও আহতদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, যা অভিভাবক ও সচেতন মহলকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলায়, যেখানে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তিন বন্ধু—সাইফুল ইসলাম, আশিক মিয়া ও অপু মিয়া। একইভাবে, মাধবদী থানা এলাকায় দুর্ঘটনায় রাফিন গাজী (২২) নামের এক তরুণ নিহত এবং তার সঙ্গী মো. উদয় (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রায়পুরার আমিরগঞ্জ ও মনোহরদীর চালাকচর বাজারে পৃথক দুর্ঘটনায় আরও দুজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৯ জুন বিকেলে নরসিংদী নাগরিয়াকান্দী ব্রিজে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হেলমেটবিহীন চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে মামলাও দেওয়া হচ্ছে। নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে আসছেন, তাদের একটি বড় অংশই মোটরসাইকেল আরোহী। কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেশিরভাগ মৃত্যুর কারণ মাথায় গুরুতর আঘাত।

রোড সেফটি ফাউন্ডেশন তাদের মাসিক প্রতিবেদনে বারবার মোটরসাইকেল দুর্ঘটনাকে দেশের সড়ক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনের তথ্যমতে, সারা দেশে মোট দুর্ঘটনার প্রায় ৪০-৪৫% মোটরসাইকেল কেন্দ্রিক। নরসিংদীর চিত্রটিও এর ব্যতিক্রম নয়।