বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

মাধবদীতে “অনুভবে ছুঁয়ে যায় নীলিমা” গ্রন্থের মোড়ক উন্মোচন

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ২৩৬ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

 

মাধবদীতে বিশিষ্ট লেখিকা খন্দকার কামরুন নাহার রচিত “অনুভবে ছুঁয়ে যায় নীলিমা” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন (সোমবার) বিকেলে নরসিংদীর সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উক্ত গ্রন্থটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে গুণীজন সহ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে একটি পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

লেখিকা খন্দকার কামরুন নাহার নরসিংদীর সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব ফজলুল করিম মাস্টারের পুত্রবধূ এবং খোরাক পত্রিকার উপদেষ্টা মোস্তফা আজিজুল করিম সাহেবের সহধর্মিনী। পারিবারিক আবহে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য ও পরিবারের অপূর্ব মেলবন্ধন ঘটে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বইটির মোড়ক উন্মোচন করেন নরসিংদীর বিশিষ্টজনেরা। তাদের মধ্যে ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল-আমিন রহমান, সাংবাদিক ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম খোকন, প্রফেসর শেখ সাদী, প্রফেসর ফজলুল হক, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার সম্পাদক হোসেন আলী, সাংবাদিক ফজলুল হক মিলন, সাংবাদিক মকবুল হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে লেখিকা খন্দকার কামরুন  নাহারের সাহিত্যচর্চার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যান্ত্রিকতার এই যুগে মননশীল ও সৃজনশীল কাজের চর্চা অত্যন্ত জরুরি। “অনুভবে ছুঁয়ে যায় নীলিমা” গ্রন্থটি পাঠকের হৃদয়ে স্থান করে নেবে এবং নতুন লেখকদের উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে, সাহিত্য, সংস্কৃতি ও পারিবারিক ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধনে শেষ হয় “অনুভবে ছুঁয়ে যায় নীলিমা” গ্রন্থের এই প্রকাশনা উৎসব।