শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী আর নেই

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১০৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (৭৬) ইন্তেকাল করেছেন‌ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টার পর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রথম আলোকে জানান, আজ রাত ১০টায় জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।

দেশের প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের চার ছেলের মধ্যে তিনি ছোট ছিলেন। এর মধ্যে বড় ভাই আহমদুল্লাহ আশরাফ, মেজ ভাই ওবায়দুল্লাহ ও সেজ ভাই হামিদউল্লাহ আগেই মারা যান।

পারিবারিক সূত্র জানিয়েছে, মাওলানা আতাউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। ঈদের আগে হাসপাতাল থেকে তাঁকে কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া মাদ্রাসায় নেওয়া হয়। বাবার প্রতিষ্ঠিত এ মাদ্রাসার তিনি মহাপরিচালক ছিলেন। সেখানেই তিনি শয্যাশায়ী ছিলেন।

প্রয়াত মাওলানা আতাউল্লাহ ১৯৯৬ সাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের প্রধান খতিব ছিলেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন থেকে সে দায়িত্ব পালন করতে পারছিলেন না। বাদ জুমা আম্বর শাহ মসজিদে তাঁর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মাওলানা আতাউল্লাহ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।